|
টাঙ্গাইল শহরের কেন্দ্রস্থলে ছায়াঘন মনোমুগ্ধকরা নিরিবিলি ও প্রাকৃতিক পরিবেশে বিস্তৃত জুড়ে সুদৃঢ় প্রাচীর ঘেরা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কুমদিনী সরকারি কলেজ যে সময়ে উচ্চ শিক্ষার সুযোগ নারী সমাজের জন্য সীমিত ছিল এবং মহিলাদের স্বতন্ত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কম ছিল, তখন উপমহাদেশের প্রখ্যাত সমাজসেবী, শিক্ষানুরাগী ও মহান দানবীর প্রয়াত রনদা প্রসাদ সাহা তার মায়ের নামে ১৯৪৩ সালে কুমুদিনী মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন। কুমুদিনী সরকারি কলেজ প্রাচীনতত্ত্বের দিক থেকে বাংলাদেশের মহিলা কলেজগুলোর মধ্যে তৃতীয়। ১৯৭৯ সালের ০১ অক্টোবর কলেজটি সরকারি করণ করা হয়। কলেজটিতে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) আটটি বিষয়ে (বাংলা, ইংরেজী, সমাজকর্ম, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) স্নাতক (সম্মান) ও দুটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু আছে। ফলে নারীদের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ আরও বহুলাংশে বৃদ্ধি পাবে। এছাড়া উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষ হতে ব্যবসায় শিক্ষা বিভাগ খোলা হয়েছে যা নারীদর শিক্ষায় আর একটি নতুনমাত্রা যোগ হলো। এতে করে এ কলেজের ছাত্রীগণ একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে অনেক বেশী করে প্রস্তুত করার সুযোগ পাবে। কেবল টাঙ্গাইল জেলা নয় সমগ্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্রীরা এ ঐহিত্যবাহী মহিলা কলেজে অধ্যয়ন করতে আসে। অত্যন্ত বিজ্ঞ, উৎসাহী ও মেধাবী শিক্ষক মন্ডলী, নিষ্ঠাবান শিক্ষাথর্ী সকল স্তরের কর্মচারী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের সক্রিয় সহযোগিতায় এবং সরকারি আনুকূল্যে কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ আরও উন্নততর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও থাকবে এ আশাই ব্যক্ত করছি। -অধ্যক্ষ |
|